মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার মহম্মপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে মধুমতি নদীর বাবুখালী ঘাট এলাকায় বিশালাকার একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।
স্থানীয়রা জানান, আজ রবিবার সকালে স্থানীয় কালাম শেখ ও দিদার শেখ নামে দুই ব্যক্তির জালে ধরা পড়া মাছটির ওজন ১৮ কেজি।
বড় মাছ ধরা পড়েছে এমন খবরে উৎসুক জনতার মধ্যে রিতিমতো হৈচৈ। মাছটিকে দেখার জন্য মধুমতির তীরে রিতিমতো ভীড়। পরে স্থানীয়রা ১৪ হাজার টাকায় মাছটি কিনে ভাগাভাগি করে নেয়।

