মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
‘যেকোনো উদ্যোগকে সফল করতে জনগনের অংশগ্রহণ অতিব জরুরী। সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে ‘লিগ্যাল এইড’র সুবিধা পৌছে দিতে প্রয়োজন সেবাকর্মী। আর সে কর্মীরা যদি হন প্রশিক্ষিত ও স্বউদ্যোগী তাহলে সে উদ্যোগের সফলতা নিশ্চিত। আর সে লক্ষেই আমাদের এই প্রচেষ্টা।আপনি, আমি, আমরা সকলে মিলে যদি সহযোগীতার হাত বাড়িয়ে দিতে পারি, আমার বিশ্বাস পরিবর্তন সূচিত হবেই।’
শনিবার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত লিগ্যাল এইড সেবা বিষয়ক মতবিনিময় সভায় এভাবেই আত্নপ্রত্যয় ব্যক্ত করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাসের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ব্যক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পুলিশ সুপার খান মোহাম্মাদ রেজোয়ান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচী, সহকারী জজ রোমানা রোজী, মাগুরা বারের সভাপতি এ্যাড. আবদুল মজিদ, সাধারণ সম্পাদক এ্যাড. সাজিদুর রহমান সংগ্রাম, পিপি এ্যাড. কামাল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা লিগ্যাল এইড সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একযোগে কাজ করার জন্য ইউনিয়নের নির্বাচিত সদস্য, ইমাম, পুরোহিত, শিক্ষক ও নেতৃস্থানীয় ব্যক্তিদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী জজ জনাব অনুশ্রী রায়।


