মহম্মদপুরে আশ্রায়ন প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ড, ১০ ঘর ভস্মীভূত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুরের মৌশা গুচ্ছগ্রাম এলাকায় আশ্রায়ন প্রকল্পে শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ পরিবারের ১০ ঘর ভস্মীভূত  হয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। বিদ্যুতের সর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন, আলমগীর হোসেন (৩৫), আবু তাহের (৬০), আঃ জলিল (৩৫), হাজেরা বেগম (৬৫) ও ইংগুল বেগম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা জলিলের ঘরে আগুন জ্বলে ওঠে। কিছুক্ষনের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। মহম্মদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও রাস্তা সংকীর্ণতার কারণে দ্রুত সেখানে পৌছাতে পারেনি। এর মধ্যেই ১০টি ঘরের সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: