মহম্মদপুরের দীঘায় তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৩০

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা গ্রামে রবিবার সকালে দু-পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

মহম্মদপুর থানা ও এলাকার একাধিক বাসিন্দা সুত্রে জানাযায়, দীঘা গ্রামে খালের পানিতে পঁচানো পাটের মালিকানা নিয়ে আহম্মদ ও সাহাবুদ্দিন নামে দুই ব্যক্তির মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষের সমর্থকরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৩০জন আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

আহতদের মধ্যে ২১জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মহম্মদপুর থানার ওসি মোঃ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: