মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার মহম্মদপুরের ধোয়াইল গ্রামে মঙ্গলবার বিকেলে পানিতে ডুবে তাসলিমা খাতুন (০২) নামে এক শিশুর করুন মৃত্যূ হয়েছে।
জানা যায়, তাসলিমা খেলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডা. কাজী আবু আহসান তাসলিমাকে মৃত ঘোষনা করেন।
তাসলিমা ধোয়াইল গ্রামের জাহিদুল ইসলামের একমাত্র কন্যা। জাহিদুল ধোয়াইল আাদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মুদি ব্যবসায়ী।

