মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদের স্মরণে সমগ্র দেশব্যাপী একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লক্ষ বৃক্ষ রোপণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
মাগুরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের সহযোগিতায় এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় জেলা প্রশাসক, কলেজের অধ্যক্ষসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

