মাগুরায় মধুমতি নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে সোমবার বিকেলে ভাসমান খাঁচা পদ্ধতিতে মাছ চাষ শুরু হয়েছে।

মৎস্য বিভাগ ও স্থানীয় উদ্যোক্তাবৃন্দ যৌথভাবে খাঁচা স্থাপন করে উন্মুক্ত জলাশয়ে মাছ চাষ শুরু করেছেন।

মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র দাস, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা ওয়াহিদুজ্জামান স্বপন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান প্রমুখ।

খাঁচায় মাছ চাষের উদ্যোক্তা পংকজ রায় জানান- প্রতি ১০টি খাচার জন্য সরকার ২ লাখ টাকা সহায়তা দিচ্ছেন। সেইসঙ্গে খাবার ও অন্যান্য খরচ বাবদ আরও ২ লাখ টাকা দেবে। এ পদ্ধতি সফল হলে এ এলাকায় খাঁচায় মাছ চাষ বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।

জেলা মৎস্য অফিসার নারায়ন চন্দ্র দাস জানান- মাগুরা জেলায় প্রতি বছর মাছের চাহিদা ১৭ হাজার মেট্রিক টন। মাছের চাহিদা পূরণে বিভিন্নমুখি কর্মসূচী নিয়েছে মৎস্য বিভাগ। খাচায় মাছ চাষ তার মধ্যে অন্যতম। জেলায় মোট ৭০টি খাচা স্থাপনের মাধ্যমে বছরে অন্তত ১৪০ মেট্রিক টন মৎস্য উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেহেতু নদীর পানিতে প্রচুর প্রাকৃতিক খাবার থাকে, সে কারণে কম খাবারে দ্রুত মাছের বৃদ্ধি হবে। এ পদ্ধতিতে  নদীতে প্রাকৃতিক পরিবেশে অধিক ঘনত্বে দ্রুত মাছের উৎপাদন সম্ভব।

ছবি-সংগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: