মাগুরায় দেয়াল ধসে শিশুর মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরার মহম্মদপুরে পুরাতন একটি ঘরের দেয়ালের উপরে থাকা সানসেট ধসে মেহারাব শেখ (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। আহত রেজোয়ান (৭) ও ইয়ামিন (৭) নামে দুই শিশুকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১০ জুলাই) বিকেলে উপজেলার হরেকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। মেহারাব ওই এলাকার কাওসার শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে তিন শিশু পরিত্যক্ত একটি ঘরের মধ্যে খেলা করছিল। হঠাৎ ঘরের সানসেট ভেঙে পড়লে তিনজনই চাপা পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মেহারাবকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: