মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, নাশকতাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে চালান দেওয়া হয়েছে। পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

