মাগুরায় বাংলাদেশ ছাত্রলীগ: স্লোগানে স্লোগানে মুখরিত শহর

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

সকাল থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত মাগুরা শহর। মিছিল সহকারে সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গনে জড়ো হতে শুরু করে রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে হাজার হাজার নেতাকর্মী। সেখানে রীতিমতো উৎসবমুখর পরিবেশের সূচনা হয়। মুহুর্মুহু স্লোগান আর বাদ্যবাজনার তালে তালে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন উপলক্ষে শহরের বিভিন্ন এলাকা জাতীয় পতাকা ও ছাত্রলীগের নিজস্ব পতাকা, রঙবেরঙের বেলুন, ব্যানার-ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা হয়েছে। 

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন এস এম জাকির হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ তোফাজ্জেল হক চয়ন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান সৈকত, সরকারি তিতুমির কলেজ শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী মিরাজুল ইসলাম ডলার, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এনামুল হক পিন্স, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগ, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আল্লামা ইকবাল, কেন্দীয় কমিটির সদস্য মোঃ সেলিম রেজা এবং কাজী আব্দুর রাশেদসহ ঢাকার বিভিন্ন কলেজ এবং হল শাখার নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: