বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকা উদ্ধার করলো পুলিশ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে পুলিশ। মাগুরার মহম্মদপুর উপজেলায় কর্মরত আনসার ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুনের ৪১০০০/- টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয় প্রতারক চক্র। ০৮ এপ্রিল ২০১৮ তারিখে এ প্রতারণার ঘটনা ঘটে।

প্রতারণার শিকার মর্জিনা থাতুন টাকা হারিয়ে দিশেহারা হয়ে একপর্যায়ে মহম্মদপুর থানায় জিডি করেন।

জিডি’র পর মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলামের নির্দেশে মহম্মদপুর থানা পুলিশে কর্মরত অাইটি অভিজ্ঞ এএসআই মিজানুর রহমানের চৌকশ বুদ্ধিমত্তায় প্রতারক চক্রের সন্ধান পান এবং টাকা উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত টাকা আনসার ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুনের হাতে রবিবার ২৭ মে জিডির বিপরিতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: