মাগুরায় তোলপার, পুলিশ সদস্যকে পিটিয়ে রক্তাক্ত যখম

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা শহরের ভায়না মোড় সংলগ্ন জামান এন্ড দত্ত ফিলিং স্টেশনের সামনে আজ রবিবার দুপুরে বোরহান উদ্দিন (২৫) নামে এক পুলিশ সদস্যর উপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী বলে দাবি করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপর জেলা প্রশাসক আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামসহ প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা আহত ওই পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে যান।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে ভায়না পেট্রলপাম্পে তেল নিতে আসা যাওয়া করার সময় দুই মোটরসাইকেলে ঠোকাঠুকি নিয়ে মাগুরা সদর থানার পুলিশ সদস্য বোরহান উদ্দিনের সাথে কথাকাটাকাটি হয় ফরিদ হোসেন খানের। একপর্যায়ে ফরিদ ও তার সঙ্গী ওই পুলিশ সদস্যকে চেয়ারের পায়া ভেঙ্গে পিটিয়ে মাথায় রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়ের ও ফরিদসহ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: