মাগুরানিউজ.কমঃ
মহম্মদপুর থানা পুলিশ বুধবার দুপুরে থানাধীন শিবপুর গ্রামস্থ (কেরিনগর টু শিবপুর কাঁচা রাস্তার উপর) জনৈক নিশিকান্ত এর বাড়ির সামনে হইতে মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি ডিসকভার ১০০ সিসি মোটর সাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ ইউনুস মিয়া ওরফে জেমস্ (৫৫), পিং-মৃত আব্দুল বারি মিয়া, সাং-ডুমুরশিয়া, থানা-মহম্মদপুর, জেলা-মাগুরা এর হেফাজত এবং তাহার বসত বাড়ী হইতে সর্বমোট ১১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


