মাগুরা বিএনপির কর্মী সভায় জয়নুল আবেদিন ফারুক

মাগুরানিউজ.কমঃ শহর প্রতিবেদক-

মাগুরা শহরের ফাতেমা কমিউনিটি সেন্টারে বুধবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি ২৭৫টি আসনে জয়লাভ করবে। এজন্য সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পাচ্ছে। তারা নানা ষড়যন্ত্র করে দেশনেত্রীকে কারাগারে পাঠিয়ে নিরাপদ হতে চাইছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ, কেন্দ্রীয় নেতা মুাস্তাফিজুর রহমান, সাবেক মহিলা এমপি নেওয়াজ হালিমা আরলি, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আলী করিম প্রমুখ। 

এ সময় ফারুক বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে গণতন্ত্রের মা আখ্যা দিয়ে তার নিঃশর্ত মুক্তির জন্য নেতা-কর্মীদের আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া লন্ডন থেকে ফোনে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: