আজ বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক আরোহী গুরুতর আহত হয়েছেন। রবিবার সকাল ১১ টার দিকে মহম্মদপুর উপজেলার বিনোদপুর-নওয়াপাড়া সড়কের হাটবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার খলসিয়া গ্রামের ইব্রাহীম (২৯) ও পার্শ্ববর্তী গ্রাম হাটবাড়ির নূর ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩ মোটরসাইকেল আরোহী বিনোদপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত একটি নছিমনকে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ইব্রাহীমের মৃত্যু হয়। নূর ইসলামকে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া আহত মিলনকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


