মাগুরায় ডাকাতদলের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা সদর উপজেলার ছোনপুর গ্রাম থেকে ফখরুল শেখ (৪৫) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে।  সে সদর উপজেলার জগদল গ্রামের নুরুল শেখের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে দিকে মাগুরা-যশোর সড়কের সদর উপজেলার ছোনপুর গ্রামের একটি মাঠে দুই পক্ষের গোলাগুলির শব্দ শুনে সদর থানার টহল পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফখরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।সকালে হাসপাতালে উপস্থিত লোকজন তাকে ফকরুল ডাকাত বলে চিহ্নিত করে।

এদিকে খবর পেয়ে নিহত ফকরুলের স্ত্রী কাজলি, পুত্র ফরিদ এবং মা ফুলমতিসহ পরিবারের লোকজন হাসপাতালে পৌছলে সেখানে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

ফকরুলের মা ফুলমতি জানান, তার ছেলে ফখরুল একজন খেটে খাওয়া মানুষ। ইজি বাইক চালিয়ে সংসার চালায়।

নিহত ফখরুলের দ্বিতীয় স্ত্রী কাজল বেগম জানান, গত বুধবার আইনের লোক পরিচয়ে বাড়ি থেকে তার স্বামীকে ধরে নিয়ে যায়। গত দুই দিন ধরে অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান মেলেনি। অবশেষে শুক্রবার সকালে খবর পেয়ে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে এসে স্বামীর মৃতদেহ দেখতে পান’।

মাগুরা সহকারি পুলিশ সুপার ছয়রুদ্দিন আহমেদ জানান, নিহত ফখরুল শেখ মাগুরার একটি সক্রিয় ডাকাত দলের সদস্য। বিভিন্ন থানায় তার নামে ৮টি মামলা রয়েছে। গতরাতে দুটি ডাকাত দলের মধ্যে গুলি বিনিময় কালে সে গুলিবিদ্ধ হয়। তাছাড়া ঘটনাস্থল থেকে একটি লোহার রড, দুটি রামদা, একটি তরবারি ও চারটি বন্দুকের গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: