মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শুন্য পদের উপ-নির্বাচনের দিন আগামী ২৯ মার্চ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন ৮ প্রার্থী। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন মো: কামরুল হাসান।
প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আজ বিকেলে ক্রীড়া সংস্থা চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন। জেলা ও উপজেলা নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


