মাগুরানিউজ.কমঃ
আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। ১৯৮৩ সাল থেকে বাংলাদেশসহ বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ন্যায্যতা নিশ্চিতকরণ’।
প্রতি বছরের মতো এবারও মাগুরাতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজনে সকালে মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ শেষে কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষে শহরে নানা প্রচার প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।


