মহম্মদপুরে পোড়ানো হলো লক্ষাধিক এনআইডি কার্ড। Magura news

বিশেষ প্রতিবেদক (মহম্মদপুর)-

মহম্মদপুর উপজেলায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি কার্ডের) লেমিনেটেডকৃত এক লাখ ১২ হাজার ৩১৬ টি কার্ড আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। রোববার সকালে উপজেলা নির্বাচন অফিস চত্বরে কার্ডগুলো পোড়ানো হয়।

মহম্মদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: তাইজুল ইসলাম জানান, ইতোমধ্যে এক লাখ ৩০ হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বিতরণের সময় পূর্বের পেপার লেমিনেটেডকৃত জাতীয় পরিচয়পত্র জমা রাখা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জমাকৃত এসব পেপার লেমিনেটেডকৃত জাতীয় পরিচয়পত্র আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

আগুনে পুড়িয়ে বিনষ্ট করার সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রামানন্দ পাল, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবি নাজনীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ দবির উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: