মহম্মদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত। Magura news

বিশেষ প্রতিবেদক- 

“শেখ হাসিনার বারতা, নারী পুরষ সমতা”, “নারী নির্যাতন বন্ধকরি, কমলা রংয়ের
বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যকে সামানে রেখে আন্তজার্তিক নারী নির্যাতন
প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে মহম্মদপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের
আয়োজনে বিভিন্ন কর্মসূচী পলিত হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার আন্তর্জাতিক নারী পক্ষ ও বেগম রোকেয়া
দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে
আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের
সভাপতিত্বে আলোচনায় স্বাগত্য বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিয়ষক কর্মকর্তা
মোছাঃ তাহমিনা আফরোজ। অন্যান্যদের মধ্যে আমিনুর রহমান ডিগ্রি কলেজের
অধ্যক্ষ ও প্রেসক্লাব সভাপতি জি.এম শওকত বিপ্লব রেজা, নির্বাচিত সফল জননী
রোকেয়া বেগমের কন্যা কৃষি কর্মকর্তা মোছাঃ সাবিনা সুলতানা, প্রভাষক
সালমা বিনতে মাহাবুব, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জোবাইয়া খাতুন
প্রমুখ।

মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় কিশোর-কিশোরি ক্লাব স্থাপন প্রকল্পের আবৃত্তি
শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম ইমরুলের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষা ও চাকুরি
ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জোয়ারদার রুজিনা রোকশনা, সফল জননী নারী
মোছাঃ রোকেয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু
করা নারী নাজমুন নাহার, অর্থৈনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ববিতা
রানী বিশ্বাস, সমাজ উন্নয়নে অবদান রাখা নারী মোছাঃ ফরিদা পারভীন কে
সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: