মাগুরানিউজ.কম:
মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শুন্য পদের উপ-নির্বাচনের দিন আগামী ২৯ মার্চ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুসারে, এই নির্বাচনে প্রার্থীদের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ১ মার্চ।
আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) বেগম রাবেয়া ওহাব বিশাল শোডাউন সহকারে কর্মী-সমর্থক নিয়ে দুপুরে উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদের নিকট তার মনোনয়ন পত্র জমা দেন।
ছবি-সংগ্রহ।


