মাগুরানিউজ.কমঃ
শুভ দোল পূর্ণিমা উপলক্ষে মাগুরাবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’।
শুভ দোল পূর্ণিমা সবার জীবনে আনন্দ ও কল্যাণ বয়ে আনুক- এই কামনা করে আজ এক বার্তায় সংগঠনের সভাপতি তুষার কান্তি বিশ্বাস ও সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র বলেন, ‘বসন্ত ও রঙের উৎসব হোলিতে হোলিকা দানবের দহন তথা অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়কে স্মরণ করা হয়। সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা। এ উৎসবের মাধ্যমে যেন মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন, দেশের ঐক্য, অখণ্ডতা আরও মজবুত হয়।’


