শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরায় শ্বশুরবাড়ি থেকে জামায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার ঘোড়ানাছ গ্রামে সুজন মোল্লা (৪০) নামে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহটি মাগুরা সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, সদর উপজেলার ঘোড়ানাছ গ্রামে শ্বশুর বাড়ি থেকে সুজন মোল্লা (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বাড়িতে গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশটি উদ্ধার হয়। স্ত্রী ফাতেমার সাথে কলহের জের ধরে শ্বশুড়বাড়িতে এসে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। 

সুজন পার্শ্ববর্তী আজমপুর গ্রামের গোলাম মোল্লার পুত্র। দীর্ঘ দিন ধরে স্ত্রী ফাতেমার সাথে তার কলহ চলছিল। যার জেরে ফাতেমা তিন মাস ধরে বাবার বাড়ি ঘোড়ানাছে অবস্থান করছিল। দাম্পত্যের বিরোধ মিটিয়ে ফাতেমাকে নিজ বাড়িতে নেবার জন্য গতকাল বুধবার শ্বশুর বাড়িতে আসে সুজন। পরে মনমালিন্যের জের ধরে রাতে ওই বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: