মহম্মদপুরে ভয়াবহ অগ্নিকান্ড

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরার মহম্মদপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে উপজেলা সদরের লাহুড়িয়াপাড়া (পঃ) গ্রামে রাজ্জাক কাজী, মুজিবর কাজী, মহুবার কাজী ও মোসলেম কাজীর ৯টি ঘর সম্পুর্ন পুড়ে গেছে।শনিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বৈদ্যূতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে মর্মে ক্ষতিগ্রস্থরা তাদের ধারনার কথা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করে আগুন দেখতে পেয়ে তারা চিৎকার চেচামেচি শুরু করেন কিন্তু মুহুর্তের মধ্য বিদ্যূতের তারের আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর মহম্মদপুর ফায়ার সার্ভিস অফিসে জানালে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

অগ্নিকান্ডে দিন মজুর রাজ্জাক কাজীর শোবার ঘর, রান্না ঘর, গোয়াল ঘরসহ ৪টি ছাগল, ৫০টির মত হাঁস মুরগী ও ঘরের সকল মালামাল, মুজিবর কাজীর শোবার ঘর, রান্না ঘর ও গোয়াল ঘরসহ প্রয়োজনীয় মালামাল, মহুবার কাজীর গোয়াল ঘর এবং মোসলেম কাজীর রান্নারঘর ও গোয়াল ঘর পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।

মহম্মদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল হাশেম জানান, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনি। তিনি আরো জানান, চারটি বাড়ির সকল ঘরগুলো টিনের হওয়ায় বেশির ভাগই আগুনে পুড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: