মাগুরায় সঃ হোঃ শঃ সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আজ কলেজের সম্মুখে মানববন্ধন করেছে। অনার্স ৪র্থ বর্ষ (শিক্ষাবর্ষ ২০১৩-১৪) এর শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে রবিবার বেলা ১২ টায় কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অনার্সের ১৪টি বিভাগের সাধারণ ছাত্র-ছাত্রী এই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র সাজেদ নেওয়াজ, মেহেদি হাসান, ইয়াসিন আল তরুণ, তুহিনসহ আরো অনেকে।

শিক্ষার্থীদের দাবি, তৃতীয় বর্ষের পরীক্ষার ফল গত বছরের ১০ অক্টোবর প্রকাশিত হয়েছে। এদিকে রুটিন অনুযায়ী চতুর্থ বর্ষের চুড়ান্ত পরীক্ষার তারিখ এ বছরের ২০ ফেব্রুয়ারি। এতে করে চুড়ান্ত পরীক্ষার প্রস্তুতির জন্য তারা সময় পাচ্ছে খুবই কম মাত্র ৪ মাস ১০ দিন। এই অবস্থায় চুড়ান্ত পরীক্ষার ঘোষিত তারিখ পরিবর্তন অপরিহার্য। পরীক্ষার তারিখ পুন:নির্ধারণ না করা হলে কঠোর কর্মসূচী পালনে বাধ্য হবে বলে জানিয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: