ডিসি’র সাথে প্রতারণা করতে গিয়ে আটক পর্যটকবেশী প্রতারক

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

পর্যটক সেজে প্রতারণার দায়ে মিজানুর রহমান নামে এক ব্যাক্তিকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মিজানুর সাতক্ষীরা জেলার সেনেরগাতি গ্রামের আবুল হোসেনের ছেলে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ঘটেছে এ ঘটনা।

জানা যায়, পর্যটক হিসাবে গত ৪ মাসে বিভিন্ন জেলার জেলা প্রশাসকসহ ৮২ জন সরকারি কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়ন ও আর্থিক সহায়তা নিয়েছে মিজানুর। আজ রবিবার দুপুরে সে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছিল একই রকম প্রত্যয়ন ও আর্থিক সহায়তা নিতে।

কিন্তু তার অসংলগ্ন কথাবার্তা ও তার আচার আচরণে জেলা প্রশাসকের সন্দেহ হলে তার কাগজপত্র যাচাই করলে অবশেষে তার প্রতারণার বিষয়টি বেরিয়ে আসে।

এ কারণে নির্বাহী ম্যাচিজস্ট্রেট খোরশেদ আলমের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়ার আদেশ দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী জানান,  মিজানুর রহমানের কাছ থেকে বিভিন্ন জেলার জেলা প্রশাসকসহ উচ্চ পদস্থ কর্মকতাদের সাক্ষর ও সীলমোহর সম্বলিত কাগজপত্র পাওয়া গেছে। যেগুলো দেখিয়ে বিভিন্ন জেলায় সে নিজেকে পর্যটক দাবী করে আর্থিক সহযোগিতা নিত। যা প্রকৃত  অর্থে প্রতারনা। তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

ছবি-সৌজন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: