বড়রিয়ার ‘ঘোড়দৌড় মেলা’ শুরুর মর্মস্পর্শী গল্প

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুরের ঐতিহ্যবাহী বড়রিয়ার ঘোড়দৌড় মেলা বৃহস্পতিবার শুরু হয়েছে। প্রায় একশ’ বছর ধরে বাংলা পৌষ মাসের ২৮ তারিখে এ মেলা হয়।

বড়রিয়া গ্রামের প্রবীণ একাধিক বাসিন্দা জানান, তারা ছোট থেকেই শুনছেন- গ্রামের সে সময়ের সম্ভ্রান্ত ব্যক্তি সানু সর্দারের ঘোড়া দেশের বিভিন্ন জায়গায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় একের পর এক জিততে থাকলে তার ঘোড়ার নাম ডাক সর্বত্র ছড়িয়ে পড়ে।

হটাৎই এক ঘোড়াদৌড় প্রতিযোগিতায় তার ঘোড়া প্রথম হলেও পক্ষপাতিত্ব করে তাকে হারিয়ে দেওয়া হয়। বাংলা ২৮ পৌষ এ ঘটনা ঘটেছিলো। রাগে-দুঃখে তিনি নিজ গ্রামে একই দিনে ঘোড়দৌড় মেলার আয়োজনের ঘোষণা দেন। সেই থেকে এই গ্রামে প্রতিবছর মেলা বসছে। আর ক্রমশই বড়রিয়া মেলার নামডাক চারদিক ছড়িয়ে পড়েছে চারদিকে। দিনদিন মেলার পরিসর বেড়েই চলেছে।

এবছরও বড়রিয়া গ্রামে প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসেছে মেলার স্টল। চারুকারু, কাঠ-বাঁশ, প্র্রসাধনী, বেত আসবাবপত্র, তৈজষপত্র, মিষ্টি মাছসহ রকমারি পণ্যের পসরা সাজিয়ে কয়েক হাজার স্টলে ক্রেতারা ভিড় করছেন। মূল মেলা একদিন হলেও মেলার আগে ও পরে পক্ষকালব্যাপী চলে মেলার বেচা-কেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: