মাগুরায় বউদের মেলা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

বউমেলায় বিভিন্ন বয়সী হাজার হাজার নারীর ঢল নামে। তারা নিজেদের প্রসাধনীসহ বিভিন্ন পন্য কেনাকাটা করেন। তবে ভিড়ের মাত্রা এতটা হবে, এমন ধারণা করেননি কেউ। বিক্রেতারা জানালেন, এবারের মেলায় উপস্থিতিই ছিল সর্বাধিক। মহম্মদপুরের ঐতিহ্যবাহী বড়রিয়া ঘোড়দৌড় মেলা বুধবার সকাল থেকে শুরু হয়েছে। প্রায় শতবছর ধরে বাংলা পৌষ মাসের ২৮ তারিখে এ মেলা অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় শেষে সপ্তাহব্যাপী মেলার বাকি অংশ বউমেলা নামে পরিচিত। লাখো মানুষের মিলনমেলায় নারীদের পছন্দের নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন। স্থানীয়রা জানান, বিপুলসংখ্যক গৃহবধূ এ মেলায় অংশ নেন। গ্রামের বউ-শাশুড়ি, ননদ-ভাবির সেজেগুজে মেলায় আসেন। প্রসাধনী, অলঙ্কার,  নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীসহ নানান পণ্য কেনাকাটায় মেতে ওঠেন।

প্রতিবছরের মতো এবারও জমে উঠেছে এই বউ মেলা। মেলায় আসা প্রসাধনী ও অলঙ্কার ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার মেলায় নানা ধরনের আকর্ষণীয় কসমেটিকস পণ্য আনা হয়েছে। প্রায় তিন বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই মেলাকে ঘিরে বড়রিয়া পার্শ্ববর্তী গ্রামগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে।

মেলায় নিত্যপ্রয়োজনীয় বাঁশ, বেত, কাঠ ও লোহার গৃহস্থালি সামগ্রীও বিক্রি হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: