মাগুরায় এক মেলাতেই কোটি টাকার মিষ্টি

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

খুলনা বিভাগের সর্ববৃহৎ গ্রামীন মেলা মাগুরার মহম্মদপুরের বড়রিয়ার ঘোড়দৌড় মেলা। বিভিন্ন পণ্যের পাশাপাশি এ মেলার অন্যতম আকর্ষণ বাহারি মিষ্টির দোকান। প্রতি বছর মেলায় সারাদেশ থেকে বিক্রির জন্য বিক্রেতারা মিষ্টি নিয়ে আসেন।মাগুরায় এক মেলাতেই কোটি টাকার মিষ্টি বিক্রি হয় বলে আয়োজকেরা জানিয়েছেন।

মেলায় আসা মিষ্টি ব্যবসায়িরা জানিয়েছেন, এবার মেলায় নানা রকমের মিষ্টির আমদানি হয়েছে। ক্রেতাও মিলছে প্রচুর। পৌষ মাসের ২৮ তারিখে প্রায় শতবছর ধরেই নিয়মিত এখানে মেলা বসে। মেলা মূলত একদিনের হলেও সপ্তাহব্যাপি স্থায়ী হয়। এ মেলার অন্যতম আকর্ষণ মিষ্টির দোকানগুলো। মেলাকে ঘিরে বড়রিয়া পার্শ্ববর্তী গ্রামগুলোতে বিরাজ করে উৎসবের আমেজ। মেলা উপলক্ষে জামাই ও মেয়েদেরকে দাওয়াত করে আনা এই এলাকার মানুষের অনেকটা রেওয়াজে পরিণত হয়েছে।

মেলায় গেলে দেখা যায়, প্রতিবারের মতো এবারো মেলায় প্রচুর মিষ্টির আমদানি হয়েছে। বিরাট এলাকা জুড়ে মিষ্টির পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। দেশের বিভিন্ন জায়গা থেকে  মিষ্টি বিক্রির জন্য এসেছেন তারা। বড় আকৃতির নানা রকমের মিষ্টির পাত্র উপরে তুলে ধরে ক্রেতা ডাকছেন। বিক্রিও হচ্ছে প্রচুর। সামর্থ্য অনুযায়ি ক্রেতারা এসব মিষ্টি কিনছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: