দুম্বা কান্ডে তোলপাড় মহম্মদপুর!

মাগুরানিউজ.কম:বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরার মহম্মদপুরে আজ বৃহস্পতিবার সকালে দুঃস্থদের জন্য সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস রাজনৈতিক নেতা ও স্থানীয় প্রভাবশালীদের মধ্যে বন্টনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই জেলা প্রশাসক মো: আতিকুর রহমানের নির্দেশে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুলো ফেরত এনে অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সৌদি আরব থেকে আসা দুম্বার মাংসের মধ্যে জেলার ৪ উপজেলার জন্যে এবারের বরাদ্দ ছিল মোট ২৬০ প্যাকেট। এর মধ্যে মহম্মদপুরের জন্য বরাদ্দ ছিল ৬৩ প্যাকেট।

আজ বৃহস্পতিবার সকালে ওই বরাদ্দের মধ্যে বেশ কয়েক প্যাকেট মাংস মহম্মদপুর স্থানীয় নেতাকর্মী ও উপজেলা নির্বাহী অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও কয়েকটি প্রভাবশালী সংগঠনের মধ্যে বিতরণ করা হয়েছে এমন অভিযোগ জেলা প্রশাসক আতিকুর রহমানের গোচরে আনেন স্থানীয়রা। জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে দ্রুত ওই সমস্ত মাংস ফেরত আনার জন্যে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানকে নির্দেশ দেন।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘মহম্মদপুর অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার সকালে মোট বরাদ্দের মধ্য থেকে ৬ প্যাকেট মাংস বিভিন্ন সংগঠনকে দেয়া হয়। নিজ নিজ সংগঠনের সদস্যদের মধ্যে বিতরণের জন্যে তারা  অফিসার্স ক্লাব থেকে নিয়ে গেছেন। তবে কিছুক্ষণ পরই জেলা প্রশাসক মোবাইল ফোনে এটি ফেরত আনার নির্দেশ দিলে তা ফেরত আনা হয়। এছাড়া বাকি প্যাকেট মাংস যথাযথভাবে বণ্টন করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: