মাগুরানিউজ.কম:
ফুটবল ভক্তদের দৃষ্টি এখন মাগুরায়। মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে চলছে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট ২০১৭। মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ও বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় আছাদুজ্জামান ফুটবল একাডেমী এ টুর্ণামেন্টের আয়োজন করেছে।
আগামী ২৯ নভেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ নৌবাহিনী। দ্বিতীয় সেমিতে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ঢাকার সাইফ স্পোর্টিং ক্লাব।
৭ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


