মহম্মদপুরের আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমানের ইন্তেকাল

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: হাবিবুর রহমান ৩ নভেম্বর শুক্রবার সকাল ৯ টা ৩০ মিনিটের দিকে ঢাকার স্কয়ার হসপিটালে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

৩১ অক্টোবর রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাঁকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় রাতেই তাঁকে রাজধানীর স্কয়ার হসপিটালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: