বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৮৪৩, সংগৃহীত মাত্র ১৫৩ মেঃ টন

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরায় রোবো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এ বছর বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৩৮৪৩ মেট্রিক টন সেখানে সংগৃহীত হয়েছে মাত্র ১৫৩ মেট্রিক টন।

মাগুরা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর মে মাস থেকে বোরো সংগ্রহ অভিযান শুরু হয় এবং শেষ তারিখ ছিল ৩১ অক্টোবর। মাগুরার তালিকাভুক্ত ১৪৭ জন মিলারের মধ্যে ৭ জন চাল দিতে চুক্তিবদ্ধ হন। কিন্তু শেষদিন পর্যন্ত মাত্র ১৫৩ মেট্রিক টন সংগ্রহ হয়।

মাগুরার একাধিক মিলারের ব্যক্তব্য, সরকারি মূল্য নির্ধারিত হয়েছে ৩৪ টাকা সেখানে বাজারে চালের কেজি সর্বনিম্ন ৪৫ টাকা। আমরা কেন বাইরে বিক্রি না করে ওখানে চাল দেব। আমরা লাভের জন্য ব্যবসা করি। সরবরাহ না করায় জেলায় তালিকাভুক্ত ১৪৭ জনের মধ্যে ১৪০ জনকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। তাহলে সংগ্রহ অভিযান তো ব্যর্থ হতে বাধ্য।

মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম এ বিষয়ে বলেন, ১৪৭ জন মিলারের মধ্যে মাত্র ৭ জন মাত্র চাল সংগ্রহ অভিযানে অংশ নিয়েছে। এ কারণেই সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। আমরা ওই ১৪০ জন মিলারকে কালো তালিকাভুক্ত করেছি। আগামী ৩ বছর তারা চাল দিতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: