মাগুরানিউজ.কম:
জেলহত্যা দিবস উপলক্ষে মাগুরা জেলা আ’লীগের উদ্যোগে শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লাইলা জলি, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রোস্তম আলি, জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক এ্যাড. রাশেদ মাহমুদ শাহীন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রানা আমির ওসমান, যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক শেখ মেহেদি হাসান সালাহউদ্দিন, ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেলসহ আরো অনেকে।
পরে নিহত জাতীয় চার নেতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


