যে মধুমতি বাঁচিয়ে রাখছে, সেই মধুমতিই করছে সর্বশান্ত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিনিধিঃ

ভাঙনের ফলে মাগুরার মহম্মদপুরের মধুমতি নদী তীরবর্তী বিস্তীর্ণ জনপদ বিলীন হয়ে যাচ্ছে। নদী তীরবর্তী গ্রামের লোকজনের মধ্যে এখন বিরাজ করছে চরম আতঙ্ক।

সম্প্রতি টানা বর্ষণে মধুমতি নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। বেড়েছে নদীর ভাঙনের তীব্রতা। ভাঙনে গত এক সপ্তাহে কাশীপুর, রুইজানি, রায়পুর ও ভোলানাথপুর গ্রামের প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ও প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে আরও শতাধিক পরিবারের বাড়িঘর, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, মসজিদ, মন্দির, দোকান-পাটসহ ফসলি জমি। চার দশকেরও বেশি সময় ধরে মধুমতি নদীর অব্যাহত ভাঙনে এসকল গ্রামের কমপক্ষে ৩ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
 
এ ব্যাপারে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম জানিয়েছেন, ভাঙ্গন কবলিত এলাকা ইতিমধ্যেই তিনি পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতও করেছেন।
 
মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বহী প্রকৌশলী আব্দুল লতিফ জানান, নদী ভাঙন রোধে কাশিপুর এলাকায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ১৫০ মিটার বাঁধ নির্মাণ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বাকী কাজ শেষ করতে আমরা পানি সম্পদ মন্ত্রনালয়ে বরাদ্দ চেয়ে চিঠি পাঠিয়েছি। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।
 
এলাকার বাসিন্দারা নদীতে স্থায়ী ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা গ্রহন করে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: