মহম্মদপুরের ‘রামসাগর খাল’ নিয়ে ভ্রান্তি নিরসনে মাগুরা জেলা প্রশাসন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদন-

মহম্মদপুর উপজেলার রামসাগর খালের দখল এবং এর অস্তিত্ব হারানো সম্পর্কে বিভিন্ন পত্রিকায় বেশকিছু প্রতিবেদন প্রকাশিত হয় এবং তা নিয়ে স্থানীয়ভাবে বিভ্রান্তির সৃষ্টি হলে বিষয়টি মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে তদন্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।

আজ মাগুরার জেলা প্রশাসক মহোদয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করে প্রকৃত তথ্যাদি প্রকাশ করা হয়।

জেলা প্রশাসক মহোদয়ের অফিসিয়াল ফেসবুক পেজ অবলম্বনে হুবহু তুলে ধরা হলো-

——বিগত কিছুদিন যাবৎ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রামসাগর খালের দখল এবং এর অস্তিত্ব হারানো সম্পর্কে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। প্রকাশিত প্রতিবেদন থেকে এ বিষয়ে প্রশাসনের অবস্থান কি, সে প্রশ্ন জনসাধারণের মনে দেখা দেওয়াটাই স্বাভাবিক। এ প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মাগুরা গত ০৩.০৭.২০১৭ তারিখ সরেজমিনে তদন্ত করেন।

মূলত ‘রামসাগর’ নামে পরিচিত জায়গাটি হলো একটি খুব বড় আকারের জলাধার। বর্ষাকালে এটি দেখতে এতোই বড় মনে হয় যে, মানুষ এটিকে সাগরের সাথে তুলনা করে রামসাগর নাম দেয়। এই অঞ্চলটি উপজেলা হেডকোয়ার্টারের পূর্ব-দক্ষিণে অবস্থিত । এই জলাধারের অতিরিক্ত পানি উপজেলা হেডকোয়ার্টারের মধ্য দিয়ে উত্তর দিকের বিলে একটি খাল দিয়ে প্রবাহিত হয়। এই খালটির নাম ‘রামসাগরের খাল’।

সরেজমিন তদন্তে দেখা যায় উক্ত খালটি ৭৮নং মহম্মদপুর ও ৭৭ নং বাজার রাধানগর মৌজার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ৭৮নং মহম্মদপুর মৌজার এসএ ১৭, ১৮, ১৯, ২৩, ১১৫, ১১৯, ১১৮, ১২২, ১৭৯, ১৮০, ১৮৯, ১৮৮, ১৯৪, ১৯৫, ১৯৬, ১৯৯, ২০০, ২০১, ২০২, ৭২৪, ৭২২, ৭২১ নং দাগ এবং ৭৭ নং বাজার রাধানগর মৌজার এসএ ৮১, ৮২, ৮৩, ৮৯, ৯১, ও ১০১ নং দাগের মধ্য দিয়ে খালটি চলমান রয়েছে। এসএ রেকর্ড ও ম্যাপ পরীক্ষান্তে দেখা যায়, বর্ণিত খালটি উল্লিখিত যে সকল দাগের উপর দিয়ে চলমান রয়েছে সে সকল দাগগুলি ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি এবং এসএ ম্যাপে বর্ণিত খালটির কোন অস্তিত্ব নেই।

উল্লেখ্য যে, মহম্মদপুর সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয় হতে সংগৃহীত তথ্য মতে জানা যায়, মহম্মদপুর ও বাজার রাধানগর মৌজার আরএস জরিপ কার্যক্রম চলমান। আরএস জরিপে বর্ণিত খালটি ১নং খাস খতিয়ানের রেকর্ডভূক্ত হয়েছে বলে জানা গেছে। কিন্তু বর্ণিত উভয় মৌজারই আরএস ম্যাপ ও স্বত্ত্বলিপি (আরওআর) চুড়ান্তভাবে প্রকাশিত হয়নি। সে কারণে খালের সংলগ্ন যে সকল ব্যক্তিবর্গ অবৈধভাবে খালের সীমানার মধ্যে অনুপ্রবেশ করেছে তাদের অবৈধ দখলীয় বিষয়ে জানা যায় তাদের পূর্বপুরুষরা বন্যা বা জলাবদ্ধতা থেকে রেহাই পেতে এ স্থানের ব্যক্তি মালিকানার জমির উপর দিয়ে পানি সরবরাহের ব্যবস্থা করে, যা কালক্রমে খালে রূপান্তরিত হয়। খালের মধ্যে নিজেদের জমি আছে এমন অনেকের সাথে কথা বলে জানা যায়, তারা এখনো এসকল জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন। তারা আরো বলেন যে, এই খালটি না থাকলে একদিকে উপজেলার একটি উল্লেখযোগ্য এলাকা জলাবদ্ধ হবে, অন্যদিকে অপরপাশের বিলে চাষাবাদ ক্ষতিগ্রস্থ হবে। সে কারণে খালটি থাকা প্রয়োজন। এ খালের শুরুর অংশে পানি উন্নয়ন বোর্ডের একটি স্লুইচ গেট রয়েছে। গেটটি দিয়ে বর্ষাকালে পানি প্রবাহ নিয়ন্ত্রন করা হয়।

মন্তব্য: বর্তমান প্রেক্ষিতে দীর্ঘদিন যাবৎ খালটি সর্বসাধারণের উপকারার্থে ব্যবহৃত হয়ে আসছে সুতরাং এটি পাবলিক ইজমেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এমতাবস্থায় যদি কেউ তা অস্বীকার করে তাহলে পাবলিক ইজমেন্ট হিসেবে ঘোষণামূলক ডিক্রির জন্য এখতিয়ারসম্পন্ন দেওয়ানী আদালতে মামলা করা উচিত। এ বিষয়ে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি), মহম্মদপুরকে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য বলা হলো। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও উপজেলা নির্বাহী অফিসার (মহম্মদপুর) তদারকি করবেন। এ ধরনের একটি জনগুরুত্বপূর্ণ বিষয় জনগণ ও প্রশাসনের সামনে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সংবাদকর্মী ও সংবাদ দাতাদের অভিনন্দন জানাচ্ছি।

উল্লেখ্য যে, According to The Easement Act, 1882 ‘An easement is a right which the owner or occupier of certain land possesses, as such, for the beneficial enjoyment of that land, to do and continue to do something, or to prevent and continue to prevent something being done, in or upon, or in respect of, certain other land not his own.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: