মাগুরায় নিখোঁজ চিকিৎসকের লাশ মিলেছে ঢাকায়!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় নিখোঁজ চিকিৎসক সুমন সিকদারের (২৮) মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে সন্ধান মিলেছে।

সোমবার সন্ধ্যায় সুমনের বাবা সুকুমার সিকদার ছেলের মরদেহ শনাক্ত করেছেন বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানিয়েছেন মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম। তিনি জানান, ঢাকার শাহবাগ থানা থেকে আজ (সোমবার) দুপুরে মাগুরা সদর থানায় জানানো হয়, গত মঙ্গলবার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে একটি মৃতদেহ রয়েছে। তার পকেটে থাকা আইডি কার্ডে সুমন সিকদার, পিতা সুকুমার সিকদার, ঠিকানা সোনাডাঙ্গা, খুলনা লেখা আছে। এই খবরের সূত্র ধরে সুমনের বাবাকে নিয়ে তিনি ঢাকায় রওনা হন। রাত পৌনে ৭ টায় দিকে তারা শাহবাগ থানায় পৌছান। পরে তার বাবা মেডিকেলে গিয়ে ছেলের মৃতদেহ দেখে শনাক্ত করেন।

পুলিশ জানায়, গত ৩ জানুয়ারি সকাল ১১ টায় আজিজ সুপার মাকের্টের ৪র্থ তলা থেকে সুমনের মৃতদেহটি উদ্ধার করা হয়। তার হাত-পা ভাঙা ছিল এবং শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন ছিল।

নিখোঁজ চিকিৎসক সুমন ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর স্বাস্থ্যকেন্দ্রে সহকারী মেডিকেল অফিসার পদে যোগদান করে।

সুমনের বাবা মাগুরা সদর উপজেলার বেঙ্গা গ্রামের সুকুমার সিকদার বলেন, অবিবাহিত সুমন মাগুরা শহরের কলেজপাড়ায় একাই ভাড়া বাসায় থাকতেন। গত ২ জানুয়ারি বিকেলে কর্মস্থল (শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স) থেকে তিনি ভাড়া বাসায় ফিরে যান।পাশের বাসার ভাড়াটেরা তাদের জানিয়েছিলেন, সুমন বাসায় যাওয়ার কিছুক্ষণ পর আবার বের হয়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন। তার মুঠোফোনটি ভাড়া বাসায় পাওয়া গিয়েছিল।

ছবি- সৌজন্য আলফাছ মিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: