শ্রীপুরে পাবলিক লাইব্রেরীর ভবন নির্মাণকালে মিললো দুই কঙ্কাল।

মাগুরানিউজ.কমঃ 

news_img

ডেস্ক রিপোর্ট-

মাগুরার শ্রীপুরে উপজেলা পাবলিক লাইব্রেরীর ভবন নির্মাণের জন্য খনন কাজ চলাকালে দুটি কবরের সন্ধান ও তার ভেতর থেকে মানুষের মাথার দুটি খুঁলি ও কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, যেখানে পাবলিক লাইব্রেরীর জন্য খনন কাজ চলছে, তার পাশেই মুক্তিযুদ্ধের সময় পাক সেনাদের ক্যাম্প ছিল। সেই ক্যাম্পে মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষকে ধরে এনে নির্যাতন ও হত্যা করা হতো।

মুক্তিযোদ্ধারা ধারণা করছেন, যুদ্ধের সময় হত্যাকাণ্ডের পর পুতে রাখা দেহর অংশ বিশেষ এসব মাথার খুলি ও হাড়গোড়। তারা বলেন, এই জায়গাটিতে এক সময় ডোবা ছিল। পরে মাটি দিয়ে ভরাট করা হয়। মুক্তিযুদ্ধের শেষ দিকে রাজাকারদের চক্রান্তে শ্রীপুর গ্রাম থেকে বলাই কুন্ডু ও জিতেন্দ্রনাথ কুন্ডু নামে দুই ব্যক্তিকে পাক বাহিনী বাড়ি থেকে ধরে সে সময়ে এখানে স্থাপিত তাদের ক্যাম্পে নিয়ে আসে। শুনেছি নির্যাতনের পর তাদের দুজনকেই হত্যা করা হয়। তবে তাদের লাশের কোন সন্ধান আজ পর্যন্ত কেউ পায়নি। আমরা জানি না এগুলো হতভাগ্য ওই দুজনের কিনা।

খনন কাজে নিয়োজিত শ্রমিক ইদ্রিস আলী ও বিল্লাল হোসেন বলেন, গতকাল বুধবার সন্ধ্যার একটু আগে মাটি কাটার সময় পাশাপাশি দুটি কবর দেখা যায়। আর এর ভিতর থেকেই মানুষের মাথার দুটি খুঁলি ও হাড়গোড় পাওয়া যায়।

এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা মুশকিল। তবে স্থানীয়দের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানি সেনা বাহিনী ও রাজাকাররা কাউকে ধরে এনে হত্যার পর এখানে মাটি চাপা দিয়ে রেখেছিল। এগুলো তাদের কঙ্কাল হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: