‘মাগুরা বিভাগ’- আন্দোলন নয় যৌক্তিকতা তুলে ধরুণ

মাগুরানিউজ.কমঃ 

mnজৈষ্ঠ প্রতিবেদক-

“আন্দোলন নয়, নয় দাবি আদায়ের সংগ্রাম, সবাই যার যার অবস্থানে থেকে ‘মাগুরা বিভাগ’ প্রস্তাবনার যৌক্তিকতা তুলে ধরুন। আপনারা সম্ভাব্যতা যাচাইয়ের আবেদন জানান। ‘মাগুরা বিভাগ’ একটি সম্ভাবনাময় প্রস্তাবনা, কোন অযৌক্তিক প্রস্তাবনা নয়। তাই কোন আন্দোলন বা দাবি আদায়ের সংগ্রাম নয়। সমগ্র দক্ষিন বাংলার সার্বিক উন্নয়নের লক্ষেই এই প্রস্তাবনা। আর এবিষয়ে শেষ সিদ্ধান্ত জানাবেন মাননীয় প্রধানমন্ত্রী।” আজ সন্ধায় মাগুরা বিভাগ নিয়ে আলোচনায় ‘মাগুরা নিউজ’কে এসব কথা বলেন ‘মাগুরা বিভাগ’ প্রস্তাবনা পেশকারী রাজীব মিত্র জয়। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন ভিন্ন ভাবে চিন্তা করার সময় চলছে দেশে। সামগ্রীক উন্নয়নই যেখানে মুখ্য বিষয়। বৃহত্তর এই অঞ্চলের সময়োপযোগী উন্নয়নের স্বার্থে ভৌগলিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ন অবস্থানে রয়েছে মাগুরা। ইতিহাস-ঐতিহ্য, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও মাগুরা অনেক সমৃদ্ধ। যশোর-নড়াইল-ঝিনাইদহ-মাগুরা-রাজবাড়ি-ফরিদপুর নিয়ে ‘মাগুরা বিভাগ’ যার বাস্তবায়ন বৃহত্তর এই অঞ্চলকে করবে সমৃদ্ধ। আর সেকারনে সামগ্রীক উন্নয়নের স্বার্থে মাগুরাকে বিভাগ দাবি করে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এই আবেদন। 

বিভাগ ঘোষনার সম্ভাব্যতা যাচাইয়ের সুযোগের জন্য মাগুরা বিভাগ প্রস্তাব সংসদে উপস্থাপনের জন্য মাগুরার দুই সংসদ সদস্যের প্রতিও বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।

যশোর বিভাগ দাবি নিয়ে তিনি বলেন, বৃহত্তর যশোরকে সাথে নিয়েই ‘মাগুরা বিভাগ’ প্রস্তাব। মাগুরা-যশোর এক ও অবিচ্ছেদ্দ আর সেকারনে বিকল্প হিসাবে এই প্রস্তাব।

খুলনার পাশ্ববর্তী জেলা হওয়ায় যশোরকে বিভাগ ঘোষনা ও বিভাগ গঠনের যেসব ভিন্নভিন্ন দাবি রয়েছে সেগুলো বিবেচনায় ‘মাগুরা বিভাগ’ একটি উন্নয়নমুখী সমাধান বলে বিশিষ্ট জনদের অভিমত।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: