মাগুরায় দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে বাংলা সাংস্কৃতিক উৎসব

মাগুরানিউজ.কমঃ 

mnবিশেষ প্রতিনিধি

 

‘সুরের বন্ধনে এপার বাংলা ওপার বাংলা’ এই স্লোগানে মাগুরায় বৃহস্পতিবার শুরু হওয়া দুইদিন ব্যাপী বাংলা সাংস্কৃতিক উৎসব-১৪২২ এর আয়োজন করেছে মাগুরা জেলা রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে  সৈয়দ আতর আলী লাইব্রেরী চত্বরে প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাষা সৈনিক খান জিয়াউল হকসহ অতিথিবৃন্দ। গভীর রাত পর্যন্ত দুই বাংলার শিল্পীদের সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশনায় চলে অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি শওকত আলী জাহিদ, ভারতের সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপন সরকার,  সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসমা আক্তার মুক্তাসহ অন্যরা।

অনুষ্ঠানে এপারবাংলা থেকে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন ঢাকা থেকে আগত শিল্পী অধ্যাপক দেবাশিষ বিশ্বাস,শ্রেয়া ঘোষ, ফরিদপুরের স্টীভ তুর্য দাস, মাগুরার কাকলী কুন্ডু, রকিবুল হক দীপু, জয়িতা বিশ্বাস, তিথি সরকার, মিতুল দাস, জুয়েল আহমেদ, আব্দুস সেলিম, আনিসুর রহমান, মিতা বিশ্বাস ও অন্যরা।নৃত্য পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মাগুরা জেলা শাখার শিল্পীরা।

বাংলা সংস্কৃতিক এ উৎসবে যোগ দিতে কলকাতা থেকে এসেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কৃষ্ণা বসু সরকার, অরিন্দম সিংহ, সুদীপ মন্ডল সহ কয়েকজন প্রথিতযশা শিল্পী।

অনুষ্ঠানের আয়োজক রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি  খান মাজহারুল হক লিপু বলেন- নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতির চিরায়ত রূপগুলো তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য। আজ শুক্রবার সন্ধ্যা থেকে রাত অবধি চলবে এ উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: