মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপ্ধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। ভোর ৬ টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শুরুতেই মাননীয় সংসদ সদস্য মাগুরা ১ এর শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
সকাল ৮টায় এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট, গার্ল গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করে।
দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, নার্গিস সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম, শিকদার কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাসপ্রমুখ।


