মাগুরানিউজ.কমঃ
ষ্টাফ রিপোর্টার-
মাগুরার শালিখায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপ্ধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালনে বিস্তারিত কর্মসূচী পালিত হয়েছে।
অনুষ্ঠানে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও সমকালীন এবং স্বাধীনতার ওপর বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেয়। এছাড়া কুচকাওয়াজে পুলিশ, আনসার, সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেয়।


