‘মাগুরার মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা’ -মাগুরাবাসি আর এগুলো জানবেন না! (পর্ব- ১৭)

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন- 

আমরা মাগুরাবাসি, এতেই গর্ব অনুভব করি। গর্ব করার জন্য মাগুরা নামটাই যথেষ্ট, প্রয়োজন নেই কোনও গৌরচন্দ্রিকারও। তাই কোনও সূচনা নয়, একেবারে ‘টু দ্য পয়েন্ট’, ‘মাগুরানিউজ’ জানাচ্ছে এমন কিছু তথ্য যা জেনে আপনি প্রবাসেই থাকুন, মাগুরাতে থাকুন বা দেশের যেখানেই থাকুন, আপনি বলবেন…….. ।

সাথে থাকুন আর জানুন জানা-অজানা আপনার মাগুরাকে। শেয়ার করে মাগুরার সবাইকে জানতে সহযোগিতা করুন।

১৭ তম পর্ব-

‘মাগুরার মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা’

বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্র আজ সগৌরবে স্থান করে নিয়েছে। লাখো শহীদের রক্তে রঞ্জিত, সে স্মৃতি বড় গর্বের ও বেদনার। ৭১ এর সে মুক্তিযুদ্ধে মাগুরা অঞ্চলেরও উল্লেখযোগ্য অবদান ছিল। সে অহংকারের স্মৃতি নতুন প্রজম্মকে অনুপ্রাণিত করবে।

তৎকালীন পূর্ব পাকিস্তানের সব জেলা ও মহকুমায় সর্বস্তরের ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত হয় সংগ্রাম কমিটি। মাগুরাবাসীও একাজে পিছিয়ে ছিলনা। তৎকালীন পাকিস্থানের জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ সদস্যদের (যথাক্রমে এম,এন,এ এবং এম,সি,এ) নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতায় মাগুরায় গঠিত হয় সংগ্রাম কমিটি। একইভাবে স্থানীয় সকল ছাত্র সংগঠনের প্রতিনিধি সমন্বয়ে গঠিত হয় ষ্টুডেন্ট এ্যাকশান কমিটি (স্যাক)।

মাগুরায় সংগ্রাম কমিটির প্রধান ছিলেন মরহুম সৈয়দ আতর আলী। এই কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এ্যাডভোকেট আছাদুজ্জামান এম,সি,এ পরে এম,পি, সদর উপজেলার অলোকদিয়া গ্রামে মরহুম সৈয়দ তয়বুর রহমান (চেয়াম্যান বগীয়া ইউপি), শিবরামপুর গ্রামের আলহাজ্ব খোন্দকার আঃ মাজেদ (সাবেক চেয়াম্যান, পৌরসভা), শ্রীপুরের টুপিপাড়া গ্রামের চেয়াম্যান আলহাজ্ব আকবার হোসেন মিয়া (পরে শ্রীপুর বাহিনীর অধিনায়ক), মাগুরা শহরের আলতাফ হোসেন, এস, এ সিদ্দিকী বেবী, সৈয়দ মাহবুবুল হক বেনু মিয়া, বেলনগর গ্রামের এ,এফ,এম এ ফাত্তাহ, এ্যাডভোকেট মরহুম আবুল খায়ের, পারনান্দুয়ালী গ্রামের মরহুম আফসারউদ্দিন মৃধা প্রমুখ। এ সংগ্রাম কমিটির উপদেষ্টা হিসাবে ছিলেন তৎকালীন এম,এন,এ, মাগুরা শহরের এ্যাডভোকেট সোহরাব হোসেন। মাগুরার তৎকালীন এসডিও ওয়ালিউল ইসলাম (অবঃ সচিব) শুরু থেকেই সংগ্রাম কমিটিকে সঙ্গোপনে সমর্থন ও সহযোগিতা করতে থাকেন।

মাগুরা সদর ছাড়াও শ্রীপুর থানা এলাকায় আকবর হোসেন মিয়া, মোল্যা নবুয়ত আলী, কাজী ফয়জুর রহমানের মহম্মদপুর এলাকায় মরহুম আঃ রশীদ বিশ্বাস এম,পি, মরহুম নজরুল ইসলাম নজির মিয়া, মির্জা আতিয়ার রহমান, গোলাম রববানী প্রমুখ। শালিখা থানার প্রয়াত মুধুসুদন কুন্ডু, ডাঃ তারাপদ বিশ্বাস প্রমুখ স্বাধীনতা যুদ্ধের প্রস্ত্ততিমূলক তৎপরতায় নেতৃত্ব দেন।

চলবে-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: