মাগুরায় নাকোল ইউনিয়ন অা’লীগের এিবার্ষিক সম্মেলন, একপেশে কমিটির অভিযোগ

মাগুরানিউজ.কমঃ 

mn-নতুন নির্বাচিত নেতৃবৃন্দের সাথে শ্রীপুর উপজেলা অাওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক

স্টাফ রিপোর্টার-

মাগুরার শ্রীপুরের নাকোল ইউনিয়ন অা’লীগের এিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করা হয়েছে বলে জানা গেছে। এদিকে ইউপির অপর পক্ষের দাবি কোন প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে আকষ্মিকভাবে একপেশে কমিটি গঠন করা হয়েছে।

ইউনিয়নের বরালিদহ ওয়ার্ড কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মঞ্জুর মোল্যা, ৬ নং ওয়ার্ড কমিটির সভাপতি অশ্বিনী রায়, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি কবির হোসেনসহ তৃণমূলের কিছু নেতার অভিযোগ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে হুমাউনুর রশিদ মুহিত চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। নতুন এ কমিটির মাধ্যমে মূলত নাকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন নিশ্চিত করার জন্য মুহিত প্রভাব খাটিয়ে ও শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ নেতাদের ভুল বুঝিয়ে ম্যানেজ করে নিজের মত করে ইউনিয়ন আওয়ামীলীগের একটি কমিটি অনুমোদন করে নেন।

তারা আরো বলেন, জেলা আওয়ামলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও নাকোল ইউনিয়নের দু’বার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়াকে সহজে তৃণমুল ভোটে পরাজিত করার উদ্দেশেই এই কমিটি গঠন করা হয়েছে। নিজের বাড়ির পার্শ্ববর্তী রায়নগর সানরাইজ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সম্মেলন করেন।

বর্তমান চেয়ারম্যান শাহজাহান মিয়া জানান, ২০১১ সালে নাকোল ইউপি নির্বাচনের পর থেকে হুমাউনুর রশিদ মুহিত দলের বিপক্ষে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছেন। তারই ধারবাহিকতায় নিয়মনীতির কোন প্রকার তোয়াক্কা না করে তাকে হেয় করার উদ্দেশেই এ ধরনের একটি একপেশে কমিটি গঠন করেছেন।

কমিটি গঠনে প্রভাব খাটানোর বিষয়টি অস্বীকার করে হুমাউনুর রশিদ মুহিত জানান, ইউনিয়ন কমিটি গঠন একটি চলমান প্রক্রিয়া। এরই অংশ হিসেবে উপজেলা নেতৃবৃন্দ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেছেন।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু জানান, নাকোল ইউনিয়নের কমিটি গঠন নিয়ে কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: