টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ বাতিল

মাগুরানিউজ.কমঃ

mnস্পোর্টস ডেস্ক-

আগামী ৬ মার্চ এশিয়া কাপের ফাইনাল। অথচ তার আগের দিনই টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে উঠলে এই ম্যাচ খেলার কোনো সম্ভাবনা নেই। তাই বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচ খেলা থেকে অব্যাহতি দিয়েছে আইসিসি। সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া সুপার টেন বা মূলপর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে বাছাইপর্বের দুটো দল। বেশিরভাগ দল দুটো করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেলেও বাংলাদেশের ভাগ্যে জুটেছিল একটিই ম্যাচ। কিন্তু এশিয়া কাপের কারণে সেই ম্যাচটিও হাতছাড়া হয়ে গেল মাশরাফি-সাকিবদের। আইসিসি জানিয়েছে, ৫ মার্চ ধর্মশালায় অনুষ্ঠেয় সেই ম্যাচে বাংলাদেশের বদলে স্থানীয় একটি দলের বিপক্ষে খেলবে হংকং।

বাছাইপর্বের ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমানের বিপক্ষে। মাশরাফির দলের তিনটি ম্যাচেরই ভেন্যু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে, চারদিকে পাহাড়ে ঘেরা ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। ৯ মার্চ নেদারল্যান্ডস, ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানের মুখোমুখি হবে লাল-সবুজের দল। বাছাইপর্ব পেরোতে পারলে সুপার টেনের দুই নম্বর গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

প্রস্তুতি ম্যাচ বাতিল হলেও বাংলাদেশের ক্রিকেটভক্তদের মনখারাপ করার কিছু নেই। দেশের মাটিতে এশিয়া কাপে দারুণ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেলেও আরব আমিরাত আর শ্রীলঙ্কাকে টানা দুই ম্যাচে হারিয়ে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে। আগামীকাল বুধবার পাকিস্তানকেও হারাতে পারলে ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে মাশরাফির দলের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: