মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা পুলিশের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ইন্সপেক্টর রেজাউল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। সাবেক ওসি ইন্সপেক্টর মো: মনিরুজ্জামানকে মাগুরা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ইন্সপেক্টর রেজাউল ইসলাম দীর্ঘদিন মাগুরা সদর থানায় ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন দক্ষ অফিসার হিসেবে তিনি ইতিপূর্বে সুনাম কুড়িয়েছেন।
নতুন কর্মস্থলে তার জন্য শুভ কামনা জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।


