মাগুরাবাসীর দাবি কেন্দ্রীয় শহীদ মিনার

মাগুরানিউজ.কমঃ

mn

রাজীব মিত্র জয়-

মাগুরা জেলা সদরে ভাষাশহীদদের স্মরণে নির্মিত হয়নি কেন্দ্রীয় শহীদ মিনার। প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এবার কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপনের দাবি জানিয়েছে মাগুরার ভাষাসংগ্রামী ও সর্বস্তরের জন সাধারন।

মাগুরার ভাষাসংগ্রামী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খান জিয়াউল হকসহ বিশিষ্ট ব্যক্তিরা ‘মাগুরা নিউজ’কে বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মবলিদানের মাধ্যমে বাংলা মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। মাগুরার মানুষ বারবার ভাষা শহীদদের স্মরণে জেলা সদরে একটি শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়ে আসছে। কিন্তু ভাষা আন্দোলনের দীর্ঘদিন পরও মাগুরাতে ভাষা শহীদদের স্মরণে নির্মিত হয়নি কোনো কেন্দ্রীয় শহীদ মিনার। যে কারণে মাগুরাবাসী বাধ্য হয়েই প্রতি একুশে ফেব্রুয়ারিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে।

খান জিয়াউল হক আরো জানান, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে রাজধানী ঢাকাসহ সারাদেশে অন্দোলন-সংগ্রাম গড়ে উঠেছিল। তিনিসহ মাগুরার অনেক ভাষাসংগ্রামী জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। ভাষাশহীদদের রক্তে বিনিময়ে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মাগুরা জেলায় যেমন ভাষা শহীদদের স্মরণে তৈরি হয়নি স্বতন্ত্র কোনো শহীদ মিনার, তেমনি স্বীকৃতি মেলেনি ভাষা শহীদদের। তিনি দাবি করেন, মাগুরায় ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করে সেখানে জেলার ভাষাসংগ্রামীদের নাম লিপিবদ্ধ করা হোক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: