সৃষ্টির আনন্দই সবথেকে শ্রেষ্ঠ – শ্রীপুরে এন.আই.খান

মাগুরানিউজ.কমঃ

MN
স্টাফ রিপোর্টার-

আমাদের যেটুক সম্পদ আছে, তা দিয়েই শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি করা সম্ভব বলেছেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান (এন.আই.খান)। তিনি বলেন, সেই শিক্ষকই শ্রেষ্ট শিক্ষক যিনি শিক্ষার্থীদের পড়া মুখস্ত করানোর পরিবর্তে তা নিয়ে চিন্তা-ভাবনা করাতে সক্ষম করে তোলেন। কারণ, সৃষ্টির আনন্দই সবথেকে শ্রেষ্ঠ। তিনি আরো বলেন, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজী, অংক ও বাংলা বিষয়ে পাঠদানের জন্য আলাদা শ্রেণী কক্ষ প্রস্তুত করা প্রয়োজন।

আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় প্রায় ১২০ বছরের ঐতিহ্যবাহী শ্রীপুর এম.সি পাইলট মাধ্যমিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত শিক্ষার মান উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় সচিব এন.আই.খান এসব কথা বলেন।

জাতীয় মহিলা সংস্থা মাগুরা জেলা শাখার সভাপতি নাজমা পারভিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন, মাগুরা জেলা পরিষদের সচিব সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, শ্রীপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ইয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত মদুসূদন সাহা, শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, শ্রীপুর এম.সি.পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মসিয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধান সহ শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও সুধি সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: