বীণাপাণির আরাধনায় ব্যস্ত মাগুরা

মাগুরানিউজ.কমঃ

maa

রাজীব মিত্র-

দেবী আরাধনায় মাগুরা জুড়ে উদযাপিত হচ্ছে শ্রী শ্রী সরস্বতী পূজা। শুভ্র-বসনা বিদ্যার দেবী সরস্বতী। দেবীর আগমনের এই শুভ লগ্নে সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

আজ ও আগামীকাল অনুষ্ঠিত হবে বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবীর পূজা ‘সরস্বতী পূজা’। মর্ত্যের ভক্তকূল এই দু’দিন শ্বেতশুভ্র কল্যাণময়ী দেবী সরস্বতীর আবাহন করবে। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে বিভিন্ন প্রতিষ্ঠানের পূজা মণ্ডপ।

শাস্ত্র মতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আজ সকাল থেকেই এই তিথি আরম্ভ হচ্ছে। আগামীকালও দেবীর আরাধনা হবে। বিদ্যাদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। সরস্বতী দেবী শ্বেতশুভ্র বসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপাণিও বলা হয়।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এই পূজায় মনোযোগী হয়। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: