মাগুরানিউজ.কমঃ
আজ বিকালে মাগুরার শ্রীপুর থানার নাকোল ইউপির ওয়াবদা মোড়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের প্রধান অতিথি পুলিশ সুপার মহোদয় ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম এবং এলাকার সাধারন লোকজনের উপস্থিতিতে এলাকার দাঙ্গা-হাঙ্গামা, সংঘর্ষ, মানব পাচার রোধ, মাদক নিয়ন্ত্রন, পারিবারিক কলহ নিস্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।
সমস্যা নিরসনকল্পে এলাকার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান পুলিশ সুপার মহোদয়।
উক্ত সভায় পুলিশ সুপারসহ অন্যান্য অফিসার ও স্থানীয় জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


